
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:
নওগাঁ জেলার ধামইরহাট থানা পুলিশের অভিযানে একটি দুর্ধর্ষ দোকান চুরির ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় চোরাই একটি ল্যাপটপ ও দুটি পেনড্রাইভসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ০৫ মে,মঙ্গলবার,ধামইরহাট উপজেলার শ্যামপুর বাজারের “শুভ ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানে সংঘটিত চুরির ঘটনায় দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে ধামইরহাট ও পত্নীতলা থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে মহাদেবপুর থানার মাতাজি এলাকা এবং পত্নীতলা থানার গগনপুর এলাকায় কয়েক ধাপে অভিযান চালানো হয়। এ সময় চোরাই মালামালসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের মৃত ছয়ফদ্দিনের ছেলে আবু সাঈদ (৩৫), একই উপজেলার বাদ জামগ্রাম ঘোষনগর গ্রামের মৃত অমর চন্দ্র বর্মনের ছেলে অমিত চন্দ্র বর্মন (২৮), ঘোষনগর উচ্চপাড়া গ্রামের নুরুল হকের ছেলে শামীম হোসেন (৩০) এবং মহাদেবপুর উপজেলার শিয়ালী, রাঁইগা গ্রামের শামসুলের ছেলে স্বপন বাবু (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা চুরি এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 


















