
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার জেলার পাথরঘাটা থানার বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা সহ পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভিকে তার বাসা থেকে আটক করা হয়েছে।
শনিবার ২ মে রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ০১ নং ওয়ার্ড ইমান আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে পাথরঘাটা থানা পুলিশ। এসময় অভি’র বাড়ি থেকে ৫১০ পিচ অবৈধ মাদক ইয়াবা এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রদল নেতা পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আনসার আলীর ছেলে । তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।
বিষয়টি নিশ্চিত করে, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় আরাফাত রহমান অভির বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় । এ সময় তার ঘর থেকে ৫১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 


















