
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ২৯/০৪/২০২৬ তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল ধামইহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নওগাঁ জেলার ধামোরহাট থানাধীন ৪ নং উমার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ দুর্গাপুর গ্রামের দুর্গাপুর বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে নূর মোহাম্মদ (৫৪), পিতা: কিয়াম উদ্দিন, সাং: দক্ষিণ দুর্গাপুর, থানা: ধামুরহাট, জেলা: নওগাঁ—পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি প্লাস্টিক ব্যাগ থেকে ২০ (বিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য “FAIRDYL” উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় ধামুরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















