
আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
গুইমারায় উপজেলা কৃষি অফিস কর্তৃক দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালার আয়োজন করা হয়েছে।
২৯ এপ্রিল বুধবার সকাল ১১ টায় গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ সোলেমানের সঞ্চালনায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নার সভাপতিত্বে ২০২৫-২০২৬ অর্থবছরে পোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন এন্টাপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়েছে।
পার্টনার ফিল্ড স্কুলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষিসম্প্রসারনের অতিরিক্ত উপপরিচালক আহসানুক হক চৌধুরি। বিশেষ অতিথি ছিলেন গুইমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেন, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, মহিলা উন্নয়ন বিষয়ক অফিসার হাসিনা আলম, খাদ্য অফিসার আতাউল গণি, প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা।
প্রধান আলোচক উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম বলেন, কৃষির জন্য গুইমারা উপজেলা একটি সম্ভাবনাময়ী অঞ্চল। এই অঞ্চলে পাহাড় এবং সমতলে চাষের জন্য সরকার বিভিন্ন উন্নত জাতের ফসল এবং ফল উদ্ভাবন করে কৃষকদের মাঝে চাষের জন্য বিতরন করেছে। এবং কৃষক তার সুফল ও পেয়েছে। তাই গুইমারা কৃষি অফিস উন্নত জাতের বীজ পরিক্ষা করে কৃষকদের মাঝে বিতরন করে থাকে এবং ফসল ফলানোর জন্য কৃষকদের উন্নত এবং মানসম্মত প্রশিক্ষন দিয়ে আসছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার কৃষকদের উন্নয়নে নিরাপদ খাদ্য এবং উন্নত প্রযুক্তি ব্যাবহারে আধুনিক কৃষির উপর প্রশিক্ষণ দিয়ে আসছে। পার্টনার ফিল্ড স্কুলের আওতায় প্রশিক্ষন ছাড়াও কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ, সার এবং বিভিন্ন সার্বিক সহযোগীতা দিচ্ছে । যার ফলে বাংলাদেশের কৃষকরা নিরাপদ খাদ্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, রমনী কুমার ত্রিপুরা, তুহিন চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলী।
প্রতিনিধির নাম 


















