ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ফায়ারডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের উদ্যোগে এক সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৭০ (সত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য ফায়ারডিল (Fairdale) উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানাধীন নজিপুর-সাপাহার সড়কের নজিপুর পৌরসভার আত্রাই ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ নজরুল (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাইকড় গ্রামের মৃত বিসু সরদারের পুত্র।
এ সময় তার নিজ চালিত অটো চার্জার ভ্যান তল্লাশি করে চালকের সিট বক্সের ভেতর থেকে উক্ত মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০ টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় প্রায় ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) টাকা। অভিযানে ব্যবহৃত অটো চার্জার ভ্যানটিও জব্দ করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

নওগাঁয় ফায়ারডিলসহ মাদক ব্যবসায়ী আটক

০৭:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬