ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোহনগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই যুবককে আটক  করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার বিকালে পৌরশহরের দেওথান এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে পাঁচ পুরিয়া হেরোইন ও আট পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের দেওথান এলাকার কামাল পারভেজের ছেলে ইয়াছিনুর রহমান সাদ (২৫) ও পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের চন্দন মিয়ার ছেলে নূরে আলম ওরফে আরমান বাবু (২৬)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  আটক ওই দুই যুবক মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।  বুধবার বিকালে তারা পৌরশহরের দেওথান এলাকায় মাদক বিক্রি করছিল। এমন গোপন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ পুরিয়া হেরোইন ও আট পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুল ইসলাম হারুন বলেন,  বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মোহনগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই যুবক আটক

০৭:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬