ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাইসছড়ি বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক সহযোগিতা প্রদান

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়িতে তিন দিনব্যাপী বৈসাবি মেলার বর্ণাঢ্য আয়োজন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী দিনে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা ।

মেলায় ঐতিহ্যবাহী বলি খেলা, মহিলাদের দড়ি টানা প্রতিযোগিতা, চাকমা নৃত্য, লটারি ড্র সহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজনে স্থানীয় নারী-পুরুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপদের হাতে নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পাশাপাশি আয়োজক কমিটির সার্বিক আয়োজন সফল করতে মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন জোরদারে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। যে কোন আয়োজনে মহালছড়ি জোন আর্থিক,নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।

মানিকছড়ির জয়সেন কার্বারী পাড়া মৈত্রী সংঘ ক্লাবের উদ্যোগে এবং জুমধারা এগ্রিকালচারের সহযোগিতায় আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য বিমল কান্তি চাকমা।

এসময় আরও উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের মেজর মোঃ মিনহাজুল আবেদীন চৌধুরী, হৃদয় চাকমা, মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিন দিনব্যাপী এ বৈসাবি মেলা নানা আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ ঐতিহ্যের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাইসছড়ি বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক সহযোগিতা প্রদান

১১:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬