ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে গণশুনানি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ভৌগলিক কারণে সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। নিরাপদ পানি নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশু সুরক্ষা জোরদার করতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১০টায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিনাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গণশুনানির আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ, সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন।
গণশুনানিতে চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না, জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিমসহ অনেকে।

গণশুনানিতে পাথরঘাটার সুপেয় পানির সংকট ও বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় পিএসএফ অচল থাকা, পানিতে লবণাক্ততা, ট্যাংকের অভাবে বৃষ্টির পানি সংরক্ষণে সীমাবদ্ধতা, নিরাপদ পানির উৎস স্থাপন ও রক্ষণাবেক্ষণ, মনিটরিং ও তদারকি, জরুরি ব্যবস্থা গ্রহণ, সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও সাইক্লোন শেল্টার-কাম-স্কুলে দুর্যোগকালীন পানি নিশ্চিতকরণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়রা প্রশ্ন তোলেন।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও অতিথিদের কাছে নিরাপদ পানি, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে সাধারণ জনগণ ও সেবাগ্রহীতারা নানা প্রশ্ন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্নের উত্তর দেন এবং জনগণের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি এলাকাবাসীর উত্থাপিত দাবিগুলো প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর সুপারিশ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে গণশুনানি

০৫:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬