ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’। নতুন বছরের আগমনী বার্তা নিয়ে খুলনার ডুমুরিয়ায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ, বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার ওসি তদন্ত মোঃ আছের আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান,কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মনোজ কান্তি রায়,ইন্সট্রাক্টর মোসলেম উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম,দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আবু হাসান শেখ,আনসার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুন,বন কর্মকর্তা লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন,মোল্যা মাহবুবুর রহমান,মোল্যা কবির হোসেন,শেখ হাফিজুর রহমান,খান ইসমাঈল হোসেন,শেখ ফরহাদ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য খান আরিফুজ্জামান(নয়ন) সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় জনগণ রঙিন পোশাকে শোভাযাত্রায় অংশ নেন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে। শোভাযাত্রায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, বিগত বছরের যত গ্লানি মুছে ফেলে নতুন বর্ষে আমরা নতুন করে শুরু করি। আমরা সবাই মিলে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলাকে একটি সুষ্ঠু ও সুন্দর জনপদে রূপান্তর করবো এবং দেশের উন্নয়নে সবাই মিলে অংশ গ্রহণ করবো। নতুন বছরে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

০৬:২১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬