
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি তিনমাথা বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।
এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সাবেক আহ্বায়ক আলী হায়দার তোতা, জেলা বিএনপির সাবেক নেতা ফজলুল হক উজ্জল, আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মজনু, উপজেলা কোকো পরিষদের সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হাই সিদ্দিকি রনি, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আবু হাসান, সমবায় দলের সভাপতি মোঃ নূর নবী, বিএনপি নেতা আমিনুর ইসলাম, তোরাব হোসেন, তৌহিদুল, জিল্লুরসহ আরও অনেকে।
বাংলা নববর্ষের এ আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও সম্প্রীতির বন্ধন। পান্তা-ইলিশ ভোজের মধ্য দিয়ে সবাই নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং নতুন বছরের মঙ্গল কামনা করেন।
প্রতিনিধির নাম 


















