
ফরিদপুর জেলা প্রতিনিধি >
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) আনুমানিক বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ২৯শে ডিসেম্বর আওয়ামী দলীয় প্রতীকের নির্বাচনী আলোচনা, বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাশার তার বক্তব্যে বলেন, বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন করতে সব ধরনের সহযোগিতা করবে পৌর আওয়ামী লীগ। তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্য মুন্জুর হোসেন দলীয় প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং উপজেলা আওয়ামী লীগ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেগবান ও সুসংগঠিত করার আহ্বানও জানান। তার (এমপি)র শারীরিক সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সে সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী সহ সভাপতি আসরাফ উদ্দিন তারা, আব্দুর রউফ তালুকদার, ইকবাল হোসেন চুন্নু, দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও মেয়র সাইফুর রহমান সাইফার, পৌর আ.লীগ সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, আওয়ামী সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান কচি, আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ১নং বুড়াইচ ইউনিয়ন দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান, ২নং গোপালপুর ইউনিয়ন দলীয় নৌকা প্রতীকের প্রার্থী জেলা ছাত্র লীগের সহ-সভাপতি এনামুল হাসান, ৩ নং গোপালপুর ইউনিয়ন দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বুলবুল প্রমুখ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন ও অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সোজা।
