ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রোববার অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

সম্মেলনে উপজেলার তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। পরে উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজিয়াটি পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলম খান বিপ্লব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বানিয়াহারী গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ ফ ম আল মামুন।

জানা গেছে, মোহনগঞ্জ উপজেলায় বর্তমানে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে পাঁচ শতাধিক শিক্ষক কর্মরত আছেন।

নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান আলম খান বিপ্লব বলেন, “শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা থাকবে।”

সম্মেলনে শিক্ষকরা পেশাগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

০৩:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬