
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
গভীর সমুদ্র ও নদীতে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে পাথরঘাটায় ট্রলারে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১১টায় পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর সহযোগিতায় ফিসনেট প্রকল্পের আওতায় ১০০টি ট্রলারে এসব সামগ্রী প্রদান করা হয়।
প্রতিটি ট্রলারে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট, গামবুট, ট্রলবক্স, ফার্স্ট এইড কিট, রেডিও ও পাওয়ার ব্যাংকসহ মোট ১৪ ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। তিনি বলেন, দুর্ঘটনা ও ঝড়ের সময় লাইফ জ্যাকেট ও লাইফ বয়া থাকলে জেলেরা নিরাপদে তীরে ফিরে আসতে পারে। এসব সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার জেলেরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। এই সরঞ্জাম তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রতিনিধির নাম 


















