
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় গোপন সূত্রে খবর পেয়ে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
মঙ্গলবার(৭ ই এপ্রিল) সন্ধ্যা ৬টায় ১২০ টাকার অক্টেন (তেল) ২২০ টাকায় বিক্রি করার অভিযোগ আমলে নিয়ে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর বাজারের কালীবাড়ী মোড়ে মোঃ আবু হুরাইরা নামে এক খুচরা দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ অধিক দামে পণ্য বিক্রি করায় ১৫,০০০ হাজার টাকা জরিমানা প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও তার দখলে থাকা অকটেন তাৎক্ষণিক উপস্থিত বাইক চালকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনী, স্থানীয় জনসাধারণ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কালোবাজারি, অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে মুনাফা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 


















