
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
লাইসেন্সবিহীন, রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ মোটরসাইকেল ও গাড়ির বিরুদ্ধে ডুমুরিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এসব যানবাহনে মামলা ও অর্থদণ্ড করা হচ্ছে ও পাম্পগুলোতে অভিযান চলছে।
সোমবার(৬ ই এপ্রিল) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে এ.লতিফ ফিলিং স্টেশনে পৃথক অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ টি মামলায় মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সবিতা সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সবিতা সরকার গণমাধ্যমকে বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। লাইসেন্স ও বৈধ কাগজ না থাকায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮-এর অধীনে মামলা এবং অর্থদণ্ড আদায় করা হচ্ছে।
অবৈধ মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক এবং হেলমেটবিহীন বাইকারদের আইনের আওতায় আনা। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
পরিচালিত অভিযানে এ সময় উপস্থিত ছিলেন এ.লতিফ ফিলিং স্টেশনে দায়িত্বরত তদারকি কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কালোবাজারি, অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে মুনাফা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 


















