
আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের।
দিনটি উপলক্ষ্যে তোপধ্বনির পর গুইমারা জাতীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, গুইমারা উপজেলা বিএনপি ও অংগসংগঠন এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ পুস্পস্তবক অর্পন করেন।
সকাল ৮:০০ টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে কুচকাওয়াজ ও বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, এ দিনটি আমাদের জাতীয় চেতনার পুনর্জাগরণের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘদিনের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাঙ্গালী জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সংগ্রাম ছিল জাতিসত্তার অস্তিত্ব রক্ষা লড়াই, আত্মপরিচয় প্রতিষ্ঠা লড়াই এবং একটি সার্বভৌম রাষ্ট্র নির্মানের লড়াই। পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় লাল সবুজের পতাকা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
প্রতিনিধির নাম 


















