
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরবর্তী মূল্যায়ন সভার আয়োজন করেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।
সভায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি বাহাদুর খাঁন।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুনী ত্রিপুরা ও উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এম এন আবছার।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও এড. আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল সহ উপজেলা পৌর ও ইউনিয়ন থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারা নির্বাচনী পরিবেশ, ভোটার উপস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি নিয়ে নিজেদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় বক্তারা আরো বলেছেন, ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করতে এবং জনগণের আস্থা অর্জন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা তাদের মতামত প্রদান করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী নানা অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। এসব বিষয় পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
শেষে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
প্রতিনিধির নাম 


















