
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা এম এ সালাম, শেখ শাহেদ আলী রবি, ফকির তারিকুল ইসলাম, জেলা জামায়াত নেতা এডভোকেট আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ও জেলায় দায়িত্বরত গণমাধ্যম কর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করে। তিনি বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
প্রতিনিধির নাম 


















