
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে ।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও অগ্নিকাণ্ড মোকাবেলায় সচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টারদিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. হারুন এর নেতৃত্বে
একই সময়ে একটি র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ী প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ মাটিরাঙ্গা প্রেসক্লাবের বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠাসের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়।
সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব মন্তব্য করে তিনি সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ও সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে স্টিংগুইসার বা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের মাধ্যমে কিভাবে আগুনের লেলিহান শিখা বন্ধ করা যায় তা প্রদর্শন করা হয় । অগ্নিকান্ডে আহত ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানো হয় তার ডেমু এবং সামনে শুস্ক মৌসুমে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা ।
তবে সাধারন মানুষকে সচেতন থাকার পরামর্ষ দিয়ে মাটিরাঙ্গার ইউএনএ আরো বলেছেন, আমরা জানতে পেরেছি আগুন দেখলেই কেউ যেনো ফায়ার সার্ভিসকে ফোন না দেই । অনেকে ভুল করে ঝোপঝাড় পোড়ানোর আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন করে বসেন । প্রথমে আগুনের ধরন বোঝার চেষ্টা করুন এবং ফায়ার সার্ভিস এর প্রয়োজনীয়তা অনুভব করুন তারপর ফায়ার সার্ভিসকে জানানোর প্রয়োজন অনুভব করলেই শুধু ফায়ার সার্ভিসকে কল করুন । অযথা সঠিক প্রয়োজনীয়তা অনুভব না করে ফায়ার সার্ভিসে কল দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি ।
প্রতিনিধির নাম 


















