
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, জারি গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নারী উন্নয়নে সমাজে পুরুষের ভূমিকা বেশি- এই শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি র্যালি, আলোচনা সভা ও নারীর উন্নয়ন বিষয়ক জারি গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত হাওলাদার, তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন কৃষ্ণ হাওলাদার, এফডব্লিউভি স্মৃতি রানী, সহকারী শিক্ষক সুভাস চন্দ্র, সিএসজি সভাপতি সিকদার মো. কবির ও প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভীন মুক্তি।
উল্লেখ্য, “Rights. Justice. Action. For All Women and Girls” প্রতিপাদ্যকে সামনে রেখে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এনএসএস বাস্তবায়িত সিআরইএ প্রকল্পের অধীনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিনিধির নাম 


















