ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬ (সিজন–২)’-এর জমজমাট ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় পাথরঘাটার ৬ নম্বর ওয়ার্ডের মঞ্জু মুন্সি বাড়ি জামে মসজিদে এ ফাইনাল আয়োজন করা হয়।

মঞ্জু রাশিদা ফাউন্ডেশনের স্পন্সরশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় পাথরঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং বাছাই পর্বসহ মোট ৩টি এপিসোডের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।

ফাইনাল পর্বে মোট ৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চমৎকার তিলাওয়াতের মাধ্যমে আল হেরা রুকাইয়্যাতুল জান্নাত হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো. হুজাইফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উম্মুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মো. আবু সাদিক রানার-আপ হন।

এ ছাড়া আল কুরআন হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম তৃতীয় স্থান এবং তালুকদার বাড়ি হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো. শোয়াইব আল হাসান চতুর্থ স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে সাংবাদিক, হাফেজে কুরআন, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের সুমধুর কুরআন তিলাওয়াত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে কুরআনের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে আরও বড় পরিসরে উপজেলা ব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

০৩:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬