
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়ার ওমর হালিমা এতিমখানায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে এতিম শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। ইফতারের আগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, মাঝিড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামসু, মাঝিড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নান্নু, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়ের হোসেন, হুমায়ন, ওয়ারেসুল, ফাহিদ, রবিউল ইসলাম রবি, মিনার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, ছাত্রদল নেতা ফাহাদি প্রমুখ।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রতিনিধির নাম 


















