ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রমজানের শিক্ষা বাস্তবায়নে অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য — হাবিবুর রশিদ সন্ধান

মহিউদ্দিন :

রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষাকে ধারণ করে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রদল-এর বগুড়া জেলা শাখা। আনুষ্ঠানিক ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সংগঠনটি সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর গোকুল মধ্যপাড়া এলাকায় অবস্থিত ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও নূরানী একাডেমিতে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে বাস্তবে রূপ দিতেই আমরা আনুষ্ঠানিক ইফতার মাহফিলের পরিবর্তে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, মানবিক মূল্যবোধের চর্চাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাছান। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইফতার উপকরণ। সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ সহায়তায় রমজান মাসে শিশুদের ইফতার ব্যবস্থাপনা আরও সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় ও সম্রাট বাবু, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ হোসেন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফাহিম শাহারিয়ার, ছাত্রনেতা ছামিউল ইসলাম লিছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুল রহমান রিমন, সহ-সভাপতি তানিন, সহ-সাধারণ সম্পাদক রাহাদ হাসান; সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম ও রবিউল ইসলাম; বগুড়া সদর উপজেলার আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, হাসরে জনি, মাসুদ রানা গোলাপ, আহসান হাবিব ছনি, শাওন ও রাফি, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন রিংকু, দিনার, ইমতিয়াজ, রাহি এবং ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মেরাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবিক এ উদ্যোগে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রমজানের শিক্ষা বাস্তবায়নে অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য — হাবিবুর রশিদ সন্ধান

০৮:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬