ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোড়েলগঞ্জে সোহেল খান ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সোহেল খান ও তার কথিত সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহত আবুল কালাম খানের পরিবার ও স্বজনরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢেপুয়ারপাড়, চিংড়াখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোহেল খানের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র প্রদর্শন ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পাশাপাশি কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ তুলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। বক্তারা বলেন, আবুল কালাম খানের হত্যাকাণ্ডে জড়িতরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে। প্রতিনিয়ত জীবননাশের হুমকি পাচ্ছে তারা। সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে মানববন্ধনে জানান।

নিহত আবুল কালাম খানের পুত্র মামলার বাদী মিঠুন খান দাবি করে বলেন, প্রকাশ্যে হুমকি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সবাই। দ্রুত সোহেল খান, মাকসুদ মাওলানা, রঞ্জু খান, আলামিন মাওলানাসহ হত্যাকাণ্ডে জড়িত সংশ্লিষ্টদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে অন্যথায় আইন-শৃঙ্খলা অবনতির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মানববন্ধনে বক্তারা জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন ঘটনার এতদিন পার হয়ে গেলেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি মোড়েলগঞ্জ থানা পুলিশ। অথচ আসামিদের সাথে যোগাযোগ করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি সাহেব ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। তারা অনতিবিলম্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মোড়েলগঞ্জে সোহেল খান ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

০৫:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬