ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খর্ণিয়ার নারী ইউপি সদস্যার উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা

খান আরিফুজ্জামান(নয়ন),(ডুমুরিয়া প্রতিনিধি),খুলনা:

খুলনার ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রাদিয়া পূর্বপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী সহ দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ডুমুরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, রাশিদা বেগম(৪২), আছাবুর গাজী(৪৫)।
থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রাদিয়া পূর্বপাড়া গ্রামের গাজী বাড়িতে সোমবার বিকেলে রফিকুল ইসলাম গাজী ও বিবাদী ছিদ্দিক গাজী, সেলিম গাজী ও আলেয়া বেগম গংদের সাথে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ছিদ্দিক গাজী,সেলিম গাজী,ও আলেয়া বেগম গংরা ৬ থেকে ৭ জন লোক রফিকুল ইসলাম গাজীর স্ত্রী খর্ণিয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা রাশিদা বেগমের উপর বাঁশের লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
খবর পেয়ে রাশিদা বেগমের দেবর মনিরুল গাজী,রবিউল গাজী ও তার জা আফিজা বেগম এগিয়ে আসলে তাদেরকেও প্রতিপক্ষরা পিটিয়ে আহত করেন। তাদের মাথা, মুখমন্ডল, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্যা রাশিদা বেগম জানান, প্রতিপক্ষরা আমাদের একই শরিক হয়।
সিদ্দিক গাজী, সেলিম গাজী গংদের সাথে আমাদের পারিবারিক বিভিন্ন বিষয় সহ আমার শশুরের সূত্রে প্রাপ্ত জায়গা জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। সিদ্দিক গাজী গংরা ভদ্রাদিয়া মৌজার আমার শশুরের অংশের জমি তাদের দাবি করে জোর পূর্বক দখল করার পাঁয়তারা চালিয়ে আসছে।

গত ২৩ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ৩ টার দিকে আমাদের জমিতে ধান রোপন করার সময় সিদ্দিক গাজী ও সেলিম গাজী গংরা আমাদের জমিতে এসে আমাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা সিদ্দিক গংদের গালিগালাজ করতে নিষেদ করলে সিদ্দিক ও সেলিম গাজী গংরা আমার স্বামী রফিকুল ইসলাম গাজী ও আমাকে বাঁশের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে জখম করে। এবং সিদ্দিক গাজী ও সেলিম গাজী গংরা আমার মেজো দেবর আছাবুর গাজীকেও আঘাত করে আহত করে। তারা জমি ছেড়ে দেওয়ার জন্য জীবন নাশ সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করছি।

প্রতিপক্ষ সেলিম গাজী গংদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, জমি নিয়ে বিরোধ আছে ঠিকই। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করলে আমরাও পাল্টা হামলা চালাই। ওদের হামলায় আমাদের লোকজনও আহত হয়। ডুমুরিয়া থানার প্রাপ্ত তথ্য সুত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারী সোমবার আহত নারী ইউপি সদস্যা রাশিদা বেগমের স্বামী ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উভয় পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে নারী ইউপি সদস্যা রাশিদা বেগম প্রতিপক্ষের হামলায় আহত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মি ও শুভাকাক্ষিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অনেকেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খর্ণিয়ার নারী ইউপি সদস্যার উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা

০৯:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬