ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

লিও ক্লাব অফ চিটাগং ইমার্জিং সন্দ্বীপ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট :
লিও ক্লাব অফ চিটাগং ইমার্জিং সন্দ্বীপ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ, ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৩রা রমজান (২১ ফেব্রুয়ারি ২০২৬) দক্ষিণ কাট্টলী, ছদু চৌধুরী রোডস্থ মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ, ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় ৭৫ জন ছাত্র, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগিতা পুরো আয়োজনকে আরও তাৎপর্যময় ও প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে রিজিয়ন চেয়ারপার্সন মোহাম্মদ আমজাদ হোসেইন প্রোগ্রামকে সম্মানিত করেন। সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ক্লাব সেক্রেটারি আ ন ম রাশেদুল হক নিশান। পুরো প্রোগ্রাম সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট মিজানুর রহমান শিহাব এবং সুন্দর ও সফল আয়োজনের নেতৃত্ব দেন লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট কামরুল হাসান রনি। এছাড়াও সহযোগিতা করেন অতীত প্রেসিডেন্ট মুক্তাদির রহমান। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ক্লাব সেক্রেটারি মোহাম্মদ ফখরুদ্দিন ফুয়াদ।
এসময় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ সোহেল উদ্দিন, আশরাফুল আলভি সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীগণ।
অনুষ্ঠানের শেষ পর্বে মুনাজাত ও ইফতার সম্পন্ন করার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
📌 বিশেষ ঘোষণা:
এতিমখানার ছাত্রদের নিয়মিত খাবারের সহায়তার জন্য প্রতি মাসে একটি ফান্ড ডোনেশন প্রদানের মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ক্লাবের সম্মানিত সেক্রেটারি স্যার। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, মানবিক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
🤲 মহান আল্লাহ তাআলা যেন এই মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত সকলকে উত্তম প্রতিদান দান করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক দান করেন—এই কামনায় অনুষ্ঠান সমাপ্ত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লিও ক্লাব অফ চিটাগং ইমার্জিং সন্দ্বীপ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ

১০:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬