ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানিকগঞ্জ-৩ আসনে রিতার ধানের শীষের নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত।

মিরাজ খান, মানিকগঞ্জ জেলা সংবাদতা

আজ সোমবার(৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জ ঢাকার এতো কাছে থেকেও উন্নয়ন নাই। আমাদের ছেলেদের খেলাধুলার জন্য একটা ভাল মাঠ নাই। আমাদের সন্তানদের অন্য জায়গায় যেতে হয় হাইয়ার এডুকেশনের জন্য। কাজেই আমাদের মানিকগঞ্জকে এমন একটা মডেল জেলা বানাতে হবে যেন সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে। আমাদের যদি ইচ্ছা থাকে আল্লাহ নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ করবে।

তিনি আরো বলেন,মানিকগঞ্জে মানুষের একটাই অপরাধ ছিল তারা বিএনপি করে। এই অপরাধের জন্য বিগত ১৭ বছরে মানিকগঞ্জে কিছু করা হয়নি। সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট দেই কারন,ধানের শীষ ফিরে আসলে মানিকগঞ্জে আবার উন্নয়ন হবে।

নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি এ্যাড. আ ফ ম নূরতাজ আলম বাহার।

জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. জামিলুর রশিদ খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার,আলী আশরাফ, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা যুবদলের সদস্য   সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফোন্টের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, সদস্য সচিব রাকিবুর রহমান রাকিব,   জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব প্রমুখ।

এসময় জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মানিকগঞ্জ-৩ আসনে রিতার ধানের শীষের নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত।

০৬:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬