
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জয়যুক্ত করতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সিলেট ৩ আসনের এমপি প্রার্থী এম এ মালেক কে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রদানের প্রচারণায় ইতালি রোমের পথে প্রান্তে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করেন ইতালি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল ইতালি সভাপতি আরিফ আহমেদ আরিফিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় জিয়া প্রজন্মদলের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি গৌসুজ্জামান গেন্দু শাকিল, ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, ইতালি যুবদলের ১নং সদস্য ও সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল, সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল ইতালির সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক খোকন আহমেদ। এসময় নেতৃবৃন্দরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম জোরদার করতে ও ধানের শীষের পক্ষে ভোট প্রচারণার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি জয়যুক্ত করলে তারা বিএনপির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন হবে বলে আশ্বস্ত করেন।
এছাড়াও লিফলেট বিতরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান এবং সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালেকের পক্ষে সমর্থনের কথা উল্লেখ করা হয়।
আয়োজকদের দাবি, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মতামত প্রতিফলনের লক্ষ্যে এই প্রচারণা পরিচালিত হয়েছে। প্রবাসে অবস্থান করলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচেতনতা তৈরি এবং শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
কর্মসূচিতে ইতালি বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন।
প্রতিনিধির নাম 


















