ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

চাকমা সম্প্রদায়ের সাথে মহালছড়ি উপজেলা বিএনপির উঠান বৈঠক

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি স্কুল মাঠে এলাকা বাসীর উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে চাকমা সম্প্রদায়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত
বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল জীবন চাকমার সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সুজন স্মৃতি চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক, ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ চন্দ্র চাকমা বলেন,
বিএনপি সব সময় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে। ওয়াদুদ ভূঁইয়া একজন পরীক্ষিত নেতা, যিনি পাহাড়ের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

প্রধান বক্তা মোঃ আনোয়ার হোসেন বলেন,এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি একটি শান্তিপূর্ণ ও উন্নত খাগড়াছড়ি গড়তে চায়।

বিশেষ অতিথির বক্তব্যে মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বলেন,চাকমা সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধানের শীষ এখন জনগণের আস্থার প্রতীক। এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় চাকমা স্বাগত বক্তব্যে বলেন, ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলে এই অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হবে। চাকমা তরুণ সমাজ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতির সঙ্গে থাকতে চাই।

বৈঠক শেষে এলাকাবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ চাকমা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চাকমা সম্প্রদায়ের সাথে মহালছড়ি উপজেলা বিএনপির উঠান বৈঠক

০৮:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬