ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের নুনছড়ি এলাকায় সোমবার(২৬ জানুয়ারী) মেডিকেলে ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থী নেং উস্যাং মারমাকে সংবর্ধনা প্রদান করেছেন খাগড়াছড়ি জেলা ছাত্রদল। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষা ও অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিন মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় পাহাড়ি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে খেলার মাঠে মতবিনিময় করেন জেলা ছাত্রদলের নেতারা। বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং ক্রীড়া সামগ্রী হিসেবে ভলিবল উপহার দেওয়া হয়।

এছাড়াও কালো পাহাড় ও মহালছড়ি স্বপ্ন বিলাশ স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদল। নেতারা বলেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই, আর সেই লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল দেওয়ান, যুগ্ম সম্পাদক মোঃ মমিনুল ইসলাম।

বক্তব্য কালে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জাহিদ বলেন,পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা অপরিসীম। সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে তারাই আগামীর নেতৃত্ব দেবে। জেলা ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।

এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল দেওয়ান বলেন,বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব। ছাত্রদল সেই লক্ষ্যেই মাঠে কাজ করছে।

জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক মোঃ মুমিনুল ইসলাম বলেন,খেলাধুলা ও শিক্ষা তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখে। পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন বাপ্পি, জুয়েল দাশ, সোহাগ, রবিন, ইয়াছিন এবং মহালছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থী ও তরুণ সমাজকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ায় এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১০:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬