
মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
নির্বাচনী প্রচার প্রচারণার ৩য় দিন বিএনপি নেতাকর্মীদের বিনয় ও নম্র ব্যবহারের মাধ্যমে ভোট চাওয়ার পরামর্শ দিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল ।
২৪ শে জানুয়ারি ২০২৬ বিকাল ৪ টার দিকে ৫ নং ওয়ার্ড চরপাড়া এলাকার মারমা সংসদ প্রাঙ্গণে পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন নেতাকর্মীরা সমবেত হয় ।
সেখানে পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল বিভিন্ন পাড়া মহল্লায় প্রচার প্রচারণা চালানোর জন্য পুরুষ ও মহিলা নেতাকর্মীদের সমন্বয়ে ১০/১২ জনের দল করে আলাদা আলাদা ভাবে ভোটারদের বাড়ীতে বাড়ীতে ওয়াদুদ ভুইয়ার সালাম পৌঁছে দেয়ার পরামর্শ দেন । এবং ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাওয়ার পরামর্শ দেন ।
পৌর বিএনপির সভাপতির নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীরা ভোট চাইতে গিয়ে ভোটারদের সাথে আন্তরিকতা পুর্ণ পরিবেশে আলাপ করে নিজেদের প্রার্থীকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ।
মারমা সম্প্রাদায়ের উদ্দেশ্য করে পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল বলেছেন, মারমা বাঙ্গালী বেধেছে জোট, ধানের শীষে দেবে ভোট, হাসতে হাসতে কেন্দ্রে যাবেন, ধানের শীষ মার্কায় ভোট দিবেন মন্তব্য করে ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষ মার্কায় আপনাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাথে সাথে পরিবার ও প্রতিবেশীদেরও ভোট দিতে উৎসাহিত করার আহবান জানান তিনি ।
বিকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভুইয়ার ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রাথনা করেছেন ।
এ সময় পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোঃ সাদ্দাম হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইদ উপস্থিত ছিলেন ।
অন্যদিকে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান, পৌর ছাত্রদল নেতা সজিব হোসেন, সাকিল হোসেন, আরমান ইমন সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ প্রচার-প্রচারনায় অংশ নেয় নিজ ওয়ার্ডে ।
এ ছাড়াও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজলের নির্দেশনা ও সমন্বয়ে পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য মোঃ আবদুল করিম, পৌর ৭ নং ওযার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ রাহাদ, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি বেনু দত্ত, সাধারন সম্পাদক রোকেয়া বেগম এবং অন্যান্য মহিলা সদস্য অন্তত ৮জন ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ পুর ও বরঝালার বাড়ী বাড়ী গিয়ে ওয়াদুদ ভুইয়ার সালাম পৌছে দেন এবং ধানের শীষ প্রতীকের জন্য ভোট চান।
এরপর পৌর বিএনপি”র সাংগঠনিক সম্পাদক-২ মোঃ শাহআলম, পৌর বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মকবুল হোসেন চরপাড়া এলাকায় প্রচার প্রচারণা চালান ।
প্রতিনিধির নাম 
























