
ইসমাঈল হোসেন( রাজু), পানছড়ি প্রতিনিধি :
পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার উল্টাছড়ি বাজার, জিয়ানগর সরাফত আলীর বাড়ির উঠান, সদর ইউনিয়নের পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দমদম বটতলী ও পানছড়ি বাজার এলাকায় পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, পানছড়ি উপজেলা যুবদল, উপজেলা যুবদলের আহবায়ক মো. আফসার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মহরম আলী,সদস্য সচিব মো. সেলিম, কৃষক দলের মো. আবুল হাসেম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইদ্রিস, উল্টাছড়ি ইউনিয়ন বিএনপি-র সভাপতি আবুল হোসেন, মোঃ মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৩ নং পানছড়ি ইউনিয়ন বিএনপি,যুবদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
প্রতিনিধির নাম 


















