
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান হোসেন সোহাগ এর সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি রাজনৈতিক দল । মুক্তিযুদ্ধ বা ১৯৭১ সালে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে অবমুল্যায়ন বা অস্বীকার করতে পারি না । বিএনপি-ই মুক্তিযোদ্ধাদের জন্য সর্বপ্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিল বাংলাদেশে । সে কারনে মুক্তিযোদ্ধারা আজ ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের জন্য বিএনপি আরো কল্যাণমুলক প্রকল্প গ্রহন করার আশ্বাস দেন তিনি । এ ছাড়াও বিএনপি সরকার গঠন করতে পারলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এর উন্নয়নশীল রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রতিটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন । এই কার্ড দেশের প্রতিটি পরিবারের জন্য বরাদ্ধ দেয়া হবে । এ সময় প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দল বিএনপি মনোনীত খাগড়াছড়ি আসনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি ও দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও ত্রিপুরা সম্প্রদায়ের নেতা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আবু সাইদ সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ সামছুল হক ।
১২ জানুয়ারি ২০২৬ তারিখ বেলা দুই ঘটিকার দিকে চৌধুরী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাটিরাঙ্গা উপজেলা কমান্ড আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ কাবিল মিয়া, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাধারন সম্পাদক সৈয়দ আহম্মদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা,মহালছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চৌলাপ্রু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছালামত উল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আলম রানা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাজালাল কাজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া সহ জেলা-উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রতিনিধির নাম 
























