ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: 

গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।  

শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রম প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি। 

জোন অধিনায়কের নেতৃত্বে পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচী উপলক্ষ্যে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে ০১ টি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। 

এ ছাড়াও সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে । 

চিকিৎসা ক্যাম্পে ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ তৌফিক ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া। 

অন্যদিকে, এলাকার কারবারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শীতার্ত ও অসহায় ৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় পাহাড়ী ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়, যা এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

এই মানবিক সহায়তা কর্মসূচীর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। মানবিক সহায়তা কর্মসূচিতে ৩ শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক ও স্থানীয় হেডমান কারবারি সহ সাপমারা এলাকার বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।  

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

০১:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫