ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে জাকের পার্টির প্রার্থী ঘোষণা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছেন জাকের পার্টি। কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার মোল্লা পার্টির প্যাডে স্বাক্ষর পূর্বক এই মনোনয়ন ঘোষণা করেন। তাছাড়া নির্বাচনী এলাকায় গিয়ে প্রচার-প্রচারণা সহ গোলাপ ফুলকে জয়ী করার জন্য ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার অনুরোধ জানান তিনি। জনগণের ম্যান্ডেট নিয়ে জাকের পার্টি সরকার গঠন করলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবেন বলেও উল্লেখ করেন শামীম হায়দার মোল্লা।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মনোনয়ন প্রাপ্তরা হলেন, বাগেরহাট -১ (ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) বাগেরহাট জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক (চান), বাগেরহাট -২ (সদর কচুয়া) জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান, বাগেরহাট -৩ (রামপাল মোংলা) বাগেরহাট জেলা জাকের পার্টির সাবেক সভাপতি মোঃ রেজাউল শেখ, এবং বাগেরহাট -৪ (মোড়েলগঞ্জ শরণখোলা) বাগেরহাট জেলার জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে জাকের পার্টির প্রার্থী ঘোষণা

০৬:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫