
স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহকারী কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দ ও খাগড়াছড়ি জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, বিগত সময়ের কর্মসূচির মূল্যায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জনাব ওয়াদুদ ভূঁইয়া সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকরভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “শক্তিশালী তৃণমূলই একটি রাজনৈতিক সংগঠনের মূল ভিত্তি।” সে লক্ষ্যে উপজেলা ও ইউনিয়নভিত্তিক ধারাবাহিক সফর, নিয়মিত সভা এবং জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
জনাব ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায় ও শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে মিলেমিশে কাজ করাই হবে সফল রাজনীতির প্রধান ভিত্তি। জনগণের আস্থা ও ভালোবাসাই আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্যের মূল শক্তি-এ বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় তিনি শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির ইতিপূর্বে পরিচালিত সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে পরিকল্পিত, সুশৃঙ্খল ও ফলপ্রসূ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের দিকনির্দেশনামূলক সভা সংগঠনের ভবিষ্যৎ কর্মপথকে আরও সুসংহত করবে এবং লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
প্রতিনিধির নাম 
























