
নাজমুস সাকিব কচুয়া , বাগেরহাট প্রতিনিধি।
১৪ ডিসেম্বর, ২০২৫: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কচুয়া প্রেস ক্লাব।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় প্রেস ক্লাব কার্যালয়ে হল রুমে এই দ্বৈত কর্মসূচি পালিত হয়।
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অসামান্য অবদান ও তাদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন।
কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন তাঁর বক্তব্যে বলেন, “জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত রুখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের পবিত্র দায়িত্ব।
আলোচনা সভায় প্রেস ক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমাধ্যম কমি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রাম এবং অসুস্থ অবস্থায় তাঁর সুচিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস বলেন, “গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা আজ দলমত নির্বিশেষে সকলের দায়িত্ব।
দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জাতীয় ঐক্য কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম
প্রতিনিধির নাম 























