
খান আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া(খুলনা) প্রতিবেদকঃ
খুলনার ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের গোনালীতে শীতকালীন উৎসব উপলক্ষে সামাজিক যাত্রাপালা “মায়ের চোখে জল” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ডিসেম্বর) রাত ১০ টায় অনুষ্ঠিত গোনালী ফুটবল খেলার মাঠ চত্বরে অনুষ্ঠিত এ সামাজিক যাত্রা পালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাডভোকেট মোল্যা মুনিমুর রহমান নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক এফ এম রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিএনপি নেতা শেখ মাহতাব হোসেন, উপজেলা যুবদলনেতা ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম,উপজেলা যুবদলনেতা মঈন বাগাতী, যুবদলনেতা মোঃ জুয়েল শেখ, যুবদলনেতা মোঃ আতাউর শেখ,খর্ণিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ মাসুদ খান,গোনালী ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলাম,গোনালী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, গোনালী ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হায়দার আলী খান,গোনালী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মোড়ল,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বক্কার শেখ, সাংগঠনিক সম্পাদক শেখ কবির উদ্দীন,গোনালী ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শেখ, খর্ণিয়া ইউনিয়ন বিএনপি নেত্রী পিয়ারী সুলতানা,যুবদল নেতা ফরিদুর রহমান উজ্জ্বল, যুবদলনেতা মোঃ আলমগীর সরদার ,ছাত্রনেতা মোঃ ইকরামুল মোড়ল,শোভনা ইউনিয়ন ছাত্রদলনেতা মোঃ রুবেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সামাজিক যাত্রাপালা অনুষ্ঠানের সফলতা কামনা করেন,তিনি বলেন সামাজিক যাত্রাপালা মায়ের চোখে জল গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী যাত্রাপালা।এটি সমাজের মানুষের জন্য একটি শিক্ষণীয় বিষয়। অনুষ্ঠান শেষে খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী আজগর লবী”র পক্ষ থেকে যাত্রাপালার আয়োজক কমিটির কাছে নগদ অর্থ তুলে দেন।
প্রতিনিধির নাম 


















