
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক আনোয়ার সাদাত ও নবাগত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখা ও খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা পরিষদ এর নেতৃবৃন্দ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে পৃথক পৃথক সময়ে জেলা হেফাজতের আমীর ও খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী’র নেতৃত্বে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ জেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
খাগড়াছড়ি পার্বত্য জেলার আলেম,ওলামা,মাদ্রাসা, মসজিদ সহ সকল দ্বীনি বিষয়ে নবাগত ডিসি, এসপিকে অবগত করেন নেতৃবৃন্দ। নবাগত ডিসি,এসপি আগামী দিনে আলেম-ওলাম,মাদ্রাসা ও মসজিদ সহ সকল দ্বীনি কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে আঞ্জাম দিতে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। জেলার আইনশৃঙ্খলা স্থিতিশীল ও সমুন্নত রাখতে জেলার ওলামায়ে কেরাম,আইম্মায়ে মাসাজিদগণের দোয়া, আন্তরিকতা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শামিম হুসাইন ফারুকী, অর্থ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির মাহমুদ, খাগড়াছড়ি কোর্ট মসজিদের খতীব মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, পুরাতন পুলিশ লাইন জামে মসজিদের খতীব মুফতি ইমাম উদ্দিন কাসেমী, জেলা হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, দফতর সম্পাদক মাওলানা রেজাউল করিম মিসবাহ, হেফাজতের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস, হেফাজত নেতা মাওলানা আখতারুজ্জামান ফারুকী, হাফেজ মুহাম্মাদ ওমর ফারুক, মাওলানা শফিউল্লাহ, মাওলানা ফরিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।
প্রতিনিধির নাম 


















