
মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
৫ই ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের উদ্যোগে কামসাইর ঈদগা মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তাজমল হোসেন, সভাপতি করেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ খা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন (সাবেক চেয়ারম্যান), সহসভাপতি মো: ইমান আলী মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুবককর সিদ্দিক, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া, বিএনপি নেতা করিম বেপারী, গোলজার হোসেন, আতাবর, আমির হামযা, ইলিয়াছ মোল্লা,আছান, নজরুল ইসলাম খান,মহিবুর, ছালামত, সুমন মোল্লা, শাহ আলম
ছাত্র দল সভাপতি মাসুদ, স্বেচ্ছাসেবক দল রুহুল খা, ছাত্রদল নেতা রচিত খা সহ আরো অনেকে।
অতিথিরা বলেন বেগম জিয়া বাংলাদেশের একজন আপসহীন নেত্রী। ওনার জন্য দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। তাই আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা তাকে সুস্থ করে বাংলাদেশের মানুষকে সেবা করার তৌফিক দেন।
পরে দোয়া এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
প্রতিনিধির নাম 
























