
মাদারীপুর প্রতিনিধি :
মজলুম জননেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের চৌধুরী বাড়ি বাইতুল আমান জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতা বজলুর রহমান।
দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান হাওলাদার। এতে আগত মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সারাদেশের মানুষ তাঁর দ্রুত সুস্থতার অপেক্ষায় রয়েছে। বক্তারা দেশবাসীর প্রতি নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাতে উপস্থিত মুসল্লিবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ–জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দোয়া শেষে অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে তবারক বিতরণ করা হয়।
প্রতিনিধির নাম 


















