
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে আওয়ামী লীগ, জামায়াত সহ বিভিন্ন দলের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করে।
মঙ্গলবার ( ০২ ডিসেম্বর ২০২৫) দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া।
নতুনদের পুরাতনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, যারা আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিএনপিতে যোগদান করেছেন। আমরা আপনাদের বরন করে নিলাম। ধানের শীষের বিকল্প নাই। আমাদের নেত্রী অসুস্থ আপনারা সকলেই উনার সুস্থতার জন্য দোয়া করবেন।
অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার,যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন সহ জেলা উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 
























