
অন্তর মাহমুদ মাটিরাঙ্গা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে অত্যন্ত উৎসবমুখর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে। (২৯ নভেম্বর ২০২৫) শনিবার রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় এ আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান। রাঙামাটি জেলা পিসিএনপির সভাপতি, স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোলাইমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত নেতৃত্ব ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিসিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম মাষ্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। তিনি তার বক্তব্যে সংগঠনের সামনে থাকা চ্যালেঞ্জ, দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, পিসিএনপি শুধু সংগঠন নয়- এটি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার আদায়, শান্তি ও উন্নয়নের প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত মহাসচিব শাব্বির আহমেদ সংগঠনের নীতিগত অবস্থান, সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে পিসিএনপি’কে আরও শক্তিশালী করে তোলা হবে। পার্বত্য অঞ্চলের জটিল রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভারসাম্যপূর্ণ ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবু তাহের, শেখ আহমেদ রাজু, ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল মজিদ, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, এম. রুহুল আমিন, মোঃ নাছির উদ্দীন, লোকমান হোসেন, শাহাদাত হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার সহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তারা প্রত্যেকেই নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
{“remix_data”:
অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আযম, বান্দরবান জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন, লোকমান হোসেন, শাহাদাৎ ও রুহুল আমীন উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা, পারস্পরিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পিসিএনপির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়াও অনুষ্ঠানে যুব পরিষদ, ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের অগ্রযাত্রায় যুক্ত হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি মহোদয় আগামী তিন বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় নবনির্বাচিত কমিটির সফলতা, সংগঠনের ঐক্য এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি-উন্নয়নের জন্য। পিসিএনপি’র এই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি নতুন অধ্যায় সূচিত হলো, যা সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনস্বার্থে নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।
প্রতিনিধির নাম 


















