ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

তোমরা হও আলোকিত তোমরা ছড়াও আলো,জ্ঞানার্জনের আঙ্গিনাতে নতুন প্রদীপ জ্বালো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
খুলনার নৌ বাহিনী কলেজের সহকারী অধ্যাপক এস এস সি ও এইচ এস সি পরীক্ষার ভিজিলেন্স খুলনা জেলার কো-অর্ডিনেটর মোঃ মাসুদ আলম গোলদার টুলু এর সঞ্চালনা ও উপস্থাপনায় অনুষ্ঠিত এ ছাত্র ও শিক্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোসাম্মাৎ আসমা বেগম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোঃ আব্দুল মতিন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডক্টর মোঃ কামরুজ্জামান,খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান,জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি ও জর্জ কোর্ট খুলনার অতিরিক্ত জিপি এ্যাডভোকেট মোঃ আবুল খায়ের,বানিয়াখালী মওলানা ভাসানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ সরদার,ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মনোরঞ্জন দাশ,ইউপি সদস্য মিজানুর রহমান খান,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আছাবুর রহমান সরদার সহ ছাত্র-ছাত্রী,শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ বা দেশ গঠনে নারী-পুরুষ উভয়ের সমান দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে হলে পুরুষের পাশাপাশি নারীকেও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হবে, যা তাদের জীবন ও কার্যপ্রণালির সঙ্গে সংশ্লিষ্ট। তিনি আরোও বলেন ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মানবকল্যাণে নারীর ভূমিকা জরুরি ও তাৎপর্যবহ। পৃথিবীকে আরোও সুন্দর-অমলিন করতে নারী-পুরুষ এমনকি কোনো ব্যক্তি বা বিষয়ের মধ্যে ভেদাভেদ না করে সবার জন্য পাঠ অনুশীলন অর্থাৎ শিক্ষা অর্জন একান্ত প্রয়োজন। কোনো জাতিকে বিদ্বান হতে হলে সে জাতির নারীদেরও বিদ্বান হতে হবে। কারণ নারীদের বাদ দিয়ে একটি জাতি কখনো পূর্ণ হতে পারে না।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। একজন ভালো মানুষ হওয়ার মাধ্যমেই তোমরা সমাজে নিজের স্থান করে নিতে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। আশা করি তোমরা এই প্রতিষ্ঠানকে আরও গর্বিত করবে। তিনি শিক্ষমন্ডলীর উদ্দেশ্য বলেন আপনাদেরকে পাঠদানে আরোও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষকতা নামক মহান পেশাকে জাতির কাছে আরোও সুন্দরভাবে উপস্থান করতে হবে। দিনব্যাপী এ অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করার মধ্যে দিয়ে শুরু হয়ে অতিথিদের আগমনে ফুলেল অর্ভ্যথনা, অতিথিদের ব্যাচ পরিধান অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বক্তৃতা প্রদান সহ নানা আয়োজনে অনুষ্ঠানটি মুহুর্তেই আনন্দময় হয়ে উঠে।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন, বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ডুমুরিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫