ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

৩১ দফার মাধ্যমে দেশের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে চাই- ধর্মীয় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাসুদ রানা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যত বেশি সংখ্যক মানুষকে ৩১ দফার আওতায় আনতে পারবো, তত বেশি দেশের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে পারবো। ৩১ দফা বাংলাদেশের সকল এলাকার প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়া হবে। বিভিন্ন পথসভায় কথাগুলো বলেছেন বাগেরহাট ১ (ফকিরহাট চিতলমারী মোল্লাহাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা, কাহালপুর, মাদ্রাসা ঘাট এবং ফকিরহাটের মূল ঘর ইউনিয়নের একটি ধর্মীয় সভায় তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, মোঃ কামরুল ইসলাম, যুবনেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, রাজু মোল্লা, মোহাম্মদ মাসুদ, সত্যজিৎ রায় সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মুলঘরের হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল ক্ষমতা হারাবার ভয়ে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়েছে। আদালতের রায়ে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হবে। আগামীতে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশের কোন নাগরিক যাতে গৃহহীন না থাকে সেই লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তাছাড়া ক্ষমতায় গেলে হিন্দু সম্প্রদায়ের দাবি দাওয়া পূরণ করা হবে বলে জানান ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

৩১ দফার মাধ্যমে দেশের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে চাই- ধর্মীয় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাসুদ রানা

১২:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫