
খান আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
জাতীয় মানবাধিকার সংগঠন ‘ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথ কেয়ার সোসাইটি খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস ও সংগঠনের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার( ২০ ই নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৫ আসনের সংসদ পদ প্রার্থী অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের নেতৃত্বে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অমিত কুমার বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কার মোল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন,সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার,সংগঠনের কার্যকরী সদস্য ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, কোষাধ্যক্ষ এবি এম নাজিম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফুড সিস্টেম ও ইয়ুথ লিডার মুক্তা আফরোজ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের সাথে একান্ত আলাপচারিতায় সংগঠনের সকলের পরিচিতি ও সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয়। সংগঠনটি সমাজের অসহায় নিপীড়িত ও নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের জন্য দীর্ঘ সময় ধরে ডুমুরিয়ার জনপদে কাজ করে যাচ্ছে।সংগঠনের পক্ষ থেকে সকল কার্যক্রমে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম সংগঠনের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সকল সময়ে সংগঠনের সকল কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 


















