
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা।
দেবীদ্বারে বিসিএস কৃতকার্যদের সংবর্ধনা দিয়েছে ” হাজী মাউদ সরকার সমাজকল্যাণ সংঘ “।
গতকাল সন্ধ্যায় উপজেলার হাপুরখাড়া গ্রামের বটতলি বাজারে “হাজী মাউদ সরকার সমাজকল্যাণ সংঘের” আয়োজনে অনুষ্ঠিত বিসিএস কৃতি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো: জাহাঙ্গীর আলম সরকার।
বিসিএস কৃতি সংবর্ধিতরা হলেন, মো: ময়নাল হোসেন (শিক্ষা ক্যাডার), সহকারী অধ্যাপক চৌদ্দগ্রাম সরকারী কলেজ এবং মো: আলাউদ্দিন সরকার (স্বাস্থ্য ক্যাডার) ৪৮ তম বিসিএস। তারা উভয়েই হাপুরখাড়া গ্রামের সন্তান। এসময় তারা হাপুরখাড়া গ্রামকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন এবং ভবিষ্যত পরিকল্পনা গ্রহন করেন।
হাজী মাউদ সরকার সমাজকল্যাণ সংঘের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো: হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুব আলম সরকারের সঞ্চালনায় বিসিএস কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বর্তমান ইউপি সদস্য ও সংগঠনের সিনিয়র সহসভাপতি মো: হিরন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাজী মাউদ সরকার সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নয়ন সরকার। মো: মনিরুল ইসলাম, মো: মহসিন মুন্সী, মো: জসিম উদ্দিন মুন্সী, ইঞ্জি: মো: মাসুদ রানা সরকার, ইকরামুল হাসান সোহাগ, তানবীর ইসলাম, আমিরুল সরকার প্রমুখ ৷
আয়োজকরা মনে করেন, সমাজ কল্যাণ সংঘের এই কাজগুলো মানুষকে অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে এ গ্রামের অন্যান্য শিক্ষিত তরুনদের বিসিএস কৃতকার্যে আগ্রহ সৃষ্টি হবে। সমাজ উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান। অতিথিদের কাছ থেকে সংবর্ধিত দুই বিসিএস কৃতির সম্মাননা ক্রেস্ট গ্রহণ, দোয়া-মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিনিধির নাম 


















