ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় সিএসও ফোরামের আয়োজনে সমাবেশ ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় সিএসও ফোরামের আয়োজনে “সিএসও সমাবেশ ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকাল ১০টায় জোবায়েদ আলী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাইট টু গ্রো প্রকল্পের গ্লোবাল টিম লিড এবং দি হাঙ্গার প্রজেক্ট নেডারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মারিয়া উইলহেলমিয়া প্রিট্রনিলা,বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিএসও ফোরামের সভাপতি পারভীন আক্তার। সমাবেশে রাইট টু গ্রো প্রকল্পের শুরু থেকে আজ অবধী অর্জন এবং এই অর্জন করতে প্রকল্পের বিভিন্ন অংশীজনদের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের পরিচালক জমিরুল ইসলাম।অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রকল্পের ফলে এলাকায় অর্জিত ফলাফলসহ প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান। পরে অতিথিরা রাইট টু গ্রো প্রকল্পের বিভিন্ন অংশজনের কার্যক্রমের গ্যালারী প্রদর্শণ করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এম এম কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, রংপুর ইউনিয়ন চেয়ারম্যান সমরেশ মন্ডল, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হোলাল, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল হক।

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের নেডারল্যান্ড অফিসের জোহানো ইলিজা, জেথ্রো ক্লিবিউকার, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, গিয়াসউদ্দীন, প্রদীপ সরকার, সামিউল আলম, শারমিন নাহার ও মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া সিএসও ফোরামের সদস্য, নারী নেত্রী, ইয়ূথ, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা প্রদান কারি উদ্যোক্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, ৫ বছরের নিচের শিশুর মা, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

ডুমুরিয়ায় সিএসও ফোরামের আয়োজনে সমাবেশ ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

০৭:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫