
মাটিরাঙা প্রতিনিধি ::
অধিকার. সমতা. ক্ষমতায়ন ও কন্যার উন্নয়ন -এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়িতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস ২০২৫ ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক কমিটি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও বেলছড়ি অযোদ্ধ মৌজার হেডম্যান জয়া ত্রিপুরা ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পানছড়ি পুজগাং মৌজার হেডম্যান ইখিন চৌধুরী, দীঘিনালা ৯ মাইল মিলন কার্বারীপাড়া কার্বারী সুমনা ত্রিপুরা, ৯ মাইল যৌথ খামার এলাকার কার্বারী অঞ্জলী ত্রিপুরা, খাগড়াছড়ি ঠাকুরছড়া এলাকার কার্বারী গৌরী মালা ত্রিপুরা, মাটিরাঙ্গা বেলছড়ি এলাকার শিক্ষক লিটন ত্রিপুরা, হাজেরা বেগম প্রমুখ ।
সভায় সভাপতির বক্তব্যে জয়া ত্রিপুরা নারীদের নিজ নিজ অবস্থানে থেকে আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানিয়ে বলেছেন, নারীর অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য শিক্ষার বিকল্প নাই । নারী সফলকাম হতে হলে শিক্ষা অর্জন করতে হবে । আপনার পরিবারের স্বামী সাথে আলোচনার মাধ্যমে বাড়ীতে হাস মুরগী, গরু ছাগল পালন, বাড়ীর আঙিনায় সবজী বাগান সৃজন করে অর্থ নৈতিকভাবে লাভবান হতে পারেন । নারী ও পুরুষ একই রকম পরিশ্রম করলেও পুরুষ নারীর তুলনায় বেশী পারিশ্রমিক পায়, যা নারীর ন্যায্য শ্রমের মুল্যের সাথে বৈষম্য ছাড়া আর কিছুই নয় । তিনি নারী সাথে ঘটে যাওয়া যে কোন প্রকার অন্যায় বা জুলুমের ন্যয় বিচার প্রতিষ্ঠায় সকলকে সচেতন হওয়ার আহবান জানান । এ সময় যে সব নারীরা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন হস্তশিল্প কাজে পারদর্শী তাদের সাথে কথা বলেন এবং তাদের খোজ-খবর নেন এবং মোড়া ও নকশী কাথা যারা তৈরি করে তাদের বাড়ী পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন । কাজের গতি বৃদ্ধিতে জেলা পরিষদ খাগড়াছড়ি থেকে প্রাপ্ত আথিক সহায়তা যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহবান জানান তিনি ।
সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক খাগড়াছড়ি কমিটির সাংগঠনিক সম্পাদক পুবালী ত্রিপুরার সঞ্চালনায় সভায় উপজেলা বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী শিক্ষাথী, গৃহিনী, সোনালী লাইফ ইন্স্যরেন্স এর বীমা কর্মী, সেলাই কাজের সাথে সম্পৃক্ত কর্মী.পাড়াকর্মীরা অংশ গ্রহন করেছেন ।
প্রতিনিধির নাম 


















