ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ট্যাংকি বিতরণ

কয়রা (খুলনা)প্রতিনিধি

উপকূলীয় জনপদ খুলনার কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য দুস্থ অসহায় পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বাস্তবায়নে এসব পানির ট্যাংকি বিতরণ করা হয়।
কয়রা ও মহারাজপুর ইউনিয়নের ১০টি অসহায় পরিবারের মাঝে তিন হাজার লিটার ধারণক্ষমতা পানির ট্যাংক প্রদান করা করা হয়।
পানির ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ. আব্দুল্লাহ আল বাকী। এছাড়া আরও ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কোডেকের প্রাইভেট সেক্টর এনহাসমেন্ট কর্মকর্তা রাসেল আহমেদ, ফিল্ড অফিসার ফারুখ হোসেন।
প্রকল্পের উপকারভোগী অনেকেই বলেন, ট্যাংকি পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। আগে পানির জন্য অনেক কষ্ট হতো। দূর থেকে পানি এনে রান্না খাওয়ার কাজে ব্যবহার করতে হতো। এখন অন্তত বৃষ্টির পানি সংরক্ষণ করে পান করতে পারব।
ইউএনও আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এ ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় যথেষ্ট সহায়ক হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ট্যাংকি বিতরণ

০৮:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫